হট টাইম

15/recent/ticker-posts

Header Ads Widget


 

অনলাইনের মাধ্যমে জাতীয় পরিচয় পত্রের ভূল সংশোধন হচ্ছে।।


অনলাইন ডেক্স:

২০০৮ সাল থেকে জাতীয় পরিচয়পত্র দেওয়া শুরু হয়েছে। শুরু থেকেই পরিচয়পত্রে বিভিন্ন রকম ভুলের অভিযোগ পাওয়া যায়। এসব তথ্যে একবার ভুল হলে নানা রকম হয়রানীতে পড়তে হয়। তবে আশার কথা হচ্ছে- জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন এখন একটি চলমান প্রক্রিয়া।

আপনারা জানেন, এখন অনলাইনের মাধ্যমেই ভুল তথ্য সংশোধন করার সুযোগ রয়েছে। এর জন্য শুরুতেই এনআইডি পোর্টালে ঢুকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সেখানে এনআইডি নম্বর দিতে হবে। এরপর অ্যাকাউন্টে ঢুকলে সেখানে লিংক পাবেন অনলাইনে ফি পরিশোধের।

এ ছাড়া কিছু তথ্য আছে, যেগুলো পরিচয়পত্রে লেখা নেই। সেগুলোও সংশোধন করা যায়। সেক্ষেত্রে প্রথমবার ১০০ টাকা, দ্বিতীয়বার ৩০০ টাকা এবং পরবর্তীতে প্রতিবার ৩০০ টাকা ফি দিতে হবে। ফি পরিশোধ হয়ে গেলে এডিট করার লিংকে তথ্য চলে যাবে। এরপর তথ্য সংশোধন অপশনে যেতে পারবেন।

তবে সংশোধনের জন্য কিছু কাগজের কপি আপলোড করতে হবে। যেমন-

১. নাম সংশোধনের ক্ষেত্রে জন্ম নিবন্ধন
২. মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার সনদপত্র
৩. পাসপোর্টের কপি
৪. ঠিকানা পরিবর্তনের জন্য বিদ্যুৎ বা পানির বিলের কাগজ
৫. বিয়ের পর স্বামীর নাম যোগ করতে চাইলে নিকাহনামা
৬. স্বামীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে
৭. বিবাহ বিচ্ছেদের কারণে স্বামীর নাম বাদ দিতে চাইলে তালাকনামা সংযুক্ত করতে হবে।

কোন ধরনের সংশোধনে কী কী কাগজ প্রয়োজন, তা ওয়েবসাইটেই দেওয়া আছে। তথ্য সংশোধন অনুমোদন হয়ে গেলে একটি মেসেজ পাবেন। ওয়েবসাইটে গিয়ে নিজেই সংশোধিত এনআইডি প্রিন্ট করে লেমিনেট করে নিতে পারবেন।

তবে যাদের ইন্টারনেট ব্যবহারের সামর্থ নেই বা স্বাচ্ছন্দ্য বোধ করেন না; তারা নিকট বর্তী যে কোন কম্পিউটার দোকানে বা যারা অনলাইনের কাজ করে তাদের মাধ্যমে কাজ করতে পারবেন।


Post a Comment

0 Comments