নিজস্ব প্রতিবেদক:
দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিলো ২০ ডিসেম্বর। রাজশাহী জেলা গোদাগাদী উপজেলার কাঁকন হাট পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা শেষ দিনে মনোনয়নপত্র দাখিল করেছেন।
রবিবার সকাল থেকে শুরু করে বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীরা গোদাগাড়ী উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করেন। বিএনপির দলীয় প্রার্থী জনাব মো: হাফিজুর রহমান হাফিজ তিনার সাথে আরো উপস্থিত ছিল আব্দুল মালেক গোদাগাড়ী বিএনপির আহ্বায়ক, গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি জনাব মো: আব্দুস সাওয়াল, কাকন হাট পৌর বিএনপির সভাপতি জনাব মো: জিয়াউল হক সরদার, কাকন হাট পৌর বিএনপির আহ্বায়ক জনাব মো: মন্জুর রহমান মুন্টু ও বিএনপির নেতা মো: হাবিবুর রহমান হাবিবসহ কাকনহাট পৌর ও উপজেলা বিএনপির নেতা কর্মীগণ। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ২২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই হবে ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ ডিসেম্বর। ভোট গ্রহণ হবে আগামী ১৬ জানুয়ারী ২০২১।
সম্পাদক মো: মানসুরুর রহমান
দৈনিক গণ বাংলা/তরিকুল ইসলাম




0 Comments