হট টাইম

15/recent/ticker-posts

Header Ads Widget


 

সিরাজগঞ্জ কাজিপুরে আসকের নতুন অফিস শুভ উদ্বোধন।।।

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলায় সিরাজগঞ্জ জোনাল কমিটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক) ফাউন্ডেশন  এর অফিস শুভ উদ্বোধন হয় গতকাল শনিবার বিকেল ৩ টায়।

অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী মো: তানভির শাকিল জয়। ‍তিনি সাবেক স্বাস্থ্য মন্ত্রী মো: নাসিম সাহেবের পুত্র।

এই সময় উপস্থিত থেকে অফিস উদ্বোধন করেন রাজশাহী অঞ্চলের রাজশাহী জোনাল কমিটির সম্মানিত সভাপতি জনাব মো: মানসুরুর রহমান, রাজশাহী  জোনাল কমিটির আইন বিষয়ক সম্পাদক এ্যাড: মো: আবুল কাশেম, রাজশাহী জেলা জোনাল কমিটির সাধারণ সম্পাদক মো: আমিনুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মো: আব্দুল্লাহ শেখ, সিরাজগঞ্জ কাজিপুর থানার তদন্ত অফিসার আনিসুর রহমান।

নবগঠিত কমিটির সভাপতি আবু বাশিরের সভাপতিত্তে আরো বক্ত রাখেন সোনানুখি ইউনিয়নের চেয়ারম্যান শাজাহান আলী খান, সোনামুখী আওয়ামীলীগের সাধা: সম্পাদক ও আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা জোনাল কমিটির উপদেষ্টা মো: নুরুল ইসলাম মাষ্টার, আইন সহায়তা কেন্দ্র উল্লাপাড়া উপজেলা শাখার সভাপতি মো: মানিক সরকার, কাজিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলাম প্রমুখ।

এই সময় আরো উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সাধা: সম্পাদক  আব্দুল বারি (নান্নু) সহ নবগঠিত কমিটির কমিটির সকল সদস্য বৃন্দ সহ এলাকার সাধারণ লোকজন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন নবগঠিত কমিটির সদস্য মো: ইউনুছ উদ্দিন। এই সময় নবগঠিত কমিটির সভাপতি ও সাধা: সম্পাদককে আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের পরিচয় পত্র তুলে দেন রাজশাহী  জেলার জোনাল কমিটির সভাপতি জনাব মো: মানসুরুর রহমান। নবগঠিত কমিটিকে সকলে স্বাগতম জানায় এবং উপস্থিত সকলে বলে আমরা এই কমিটিকে দৃঢ়তার সহিত সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করবো ।ইনশাল্লাহ।

দৈনিক গণ বাংলা /তরিকুল ইসলাম

Post a Comment

0 Comments